গ্রামপুলিশকে মারধর, এক ইউপি সদস্য গ্রেপ্তার
গ্রামপুলিশকে মারপিটের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলা সদর থেকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি দিঘলারআইট গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
আশাশুনি থানার ওসি ফরিদ উদ্দীন সাংবাদিকদের জানান, গত ২৮ অগাস্ট এক তুচ্ছ ঘটনায় ফজলুর রহমান তার ওয়ার্ডের গ্রামপুলিশ নূর ইসলামকে মারপিট করেন।
এ ঘটনায় একটি মামলা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
