২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠাপুকুরে ২ জামায়াত নেতা গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াতের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 07:48 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়  উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি রফিকুল ইসলাম।  

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পুড়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি দুই জামায়াত নেতা।

সেই মামলাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদন্ডের রায় ঘোষণার পর মিঠাপুকুর উপজেলা সদরে জামায়াত-শিবিার পুলিশের ওপর হামলা চালায়। পুড়িয়ে দেয় উপজেলা আওয়ামী কার্যালয়।

এ সহিংসতায় জামায়াত-শিবিরের ৭ কর্মী নিহত এবং পুলিশসহ আহত হয় দু’শতাধিক।