২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মানববন্ধন

পোশাক কারখানার শ্রমিকদের নূন্যতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, হাসনাত কবির ও হাসান মাহমুদ।

শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। স্বাভাবিক জীবন-যাপন করতে শ্রমিকদের নূন্যতম মজুরি ৮ হাজার টাকা করা প্রয়োজন।

তারা অগণতান্ত্রিক শ্রম আইন বাতিল এবং ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবি জানান ।