২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রহরী খুন

নারায়ণগঞ্জ সদরে এক নিরাপত্তারক্ষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার ভোরে নরসিংহপুর এলাকা থেকে মাজহারুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মাজহারুলের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, নরসিংহপুর এলাকার একটি জমি নিয়ে স্থানীয় দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তাদের একজন সম্প্রতি জায়গাটির দখল নিয়ে সেখানে একটি একতলা পাকা ভবন নির্মাণ শুরু করে এবং নির্মাণাধীন ওই ভবনে পাহারার দায়িত্ব দেয় মাজহারুল ইসলামকে।

মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্মাণাধীন ভবনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।