কিশোরগঞ্জ জামায়াতের আমির গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ২টার দিকে জেলা শহরের নগুয়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, বিরোধী দল আহুত রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের কাজে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
