রংপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রহিম (৬০) সাতমাথা পাটবাড়ি এলাকায় মৃত আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর রেল স্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, সাতমাথা থেকে রেললাইন দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন রহিম। গাইবান্ধা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন তাকে ধাক্কা দিলে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন তত্ত্বাবধায়ক।
