২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

অর্জিত ছুটির টাকা পরিশোধ ও শ্রমিক ছাঁটাই না করার দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:16 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মঙ্গলবার দুপুরে গাজীপুরে চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় টিডিএস সোয়েটার কারখানার শ্রমিকরা।

এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ গাজীপুর জোনের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, দুপুর ২টার দিকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে প্রথমে কারখানার ভেতরে ও পরে সড়কে এসে বিক্ষোভ শুরু করে।

পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

কর্তৃপক্ষ আগামী ২০ অক্টোবর অর্জিত ছুটির টাকা পরিশোধের ও শ্রমিক ছাঁটাই না করার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয় বলে জানান শিল্প পুলিশের কর্মকর্তা।