২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের মামলায় ফরিদপুরে ব্যাংক কর্মকর্তা গ্র্রেপ্তার

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ফরিদপুরে গ্রেপ্তার হয়েছেন অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহরের জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে অগ্রণী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সুধাংশু শেখর সমাদ্দারকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তার স্ত্রী বিভা বিশ্বাস যৌতুক আইনে একটি মামলা করেছেন।

আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এসআই জানান, সুধাংশু শেখর সমাদ্দারকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।