২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনাথে মঙ্গলবার আধাবেলা হরতাল

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 08:15 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, ইলিয়াস আলী ১৬ মাস ধরে নিখোঁজ রয়েছেন। সরকার তার সন্ধান আজও দিতে পারেনি।

এছাড়া তার সন্ধান দাবিতে গত বছর হরতাল চলাকালে ৩ জন নিহতের ঘটনায় মামলা দিয়ে বিএনপির ৯১ নেতাকর্মীকে জেল হাজতে আটকে রাখা হয়েছে।

এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল করা হবে বলে জানান এ বিএনপি নেতা।

গত ২৫ অগাস্ট বিশ্বনাথে এক প্রতিবাদ সভা থেকে এ হরতালের ডাক দেয়া হয়।