মাদারীপুরে নিখোঁজ কার্গোচালকের লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনির পালরদী নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর এক কার্গো চালকের লাশ পাওয়া গেছে।
সোমবার সকালে কয়ারিয়ােএলাকায় নদীতে ফারুক মোল্লার (৩৫) লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তিনি বরিশালের গৌরনদী উপজেলার আহমদ কাঠি গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে কালকিনি থানার ওসি নাজমুল হুদা বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদীর পালরদী নদী দিয়ে বালু ভর্তি কার্গোটি নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার চরপাঙ্গাশিয়া গ্রামের পালরদী সেতুর সঙ্গে ধাক্কা লাগলে কার্গোটির চালক ফারুক নদীতে পড়ে যান।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছিল।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
