২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমস্যা ও সম্ভাবনা কণ্ঠ পাচ্ছে কমিউনিটি রেডিওতে’

সমস্যা ও সম্ভাবনার কথা জানিয়ে কমিউনিটি রেডিও গ্রামীণ জনপদের ‘কণ্ঠস্বর’ হয়ে উঠছে বলে রোববার এক অনুষ্ঠানে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 12:07 AM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রাজধানীর আইডিবি ভবনে ওই অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত তথ্য সচিব খলিলুর রহমান  সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি রেডিও’র গুরুত্ব স্খীকার করেন।

তিনি বলেন, “দ্রুত বিকাশমান কমিউনিটি রেডিও গ্রামীণ জনগোষ্ঠীর মুখপাত্র হওয়ায় সরকার দ্বিতীয় বারের মতো কমিউনিটি রেডিও’র জন্য আবেদন আহ্বান করেছে।”

দুই বছর মেয়াদি ‘পায়োনিয়ারিং, কানেক্টিং অ্যান্ড এম্পাওয়ারিং ভয়েসেস ফর চেঞ্জ : স্ট্রেংদেনিং কমিউনিটি রেডিও ইন বাংলাদেশ টু ফাইট পোভার্টি অ্যান্ড প্রমোট ডেভেলপমেন্ট’ ওই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যৌথভাবে বাস্তবায়ন করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং ফ্রি প্রেস আনলিমিটেড।

সভায় ১৬টি কমিউনিটি রেডিও স্টেশনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনায় বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, অংশগ্রহণ ও তথ্য অধিকার বাস্তবায়নে এই প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া ১৪টি কমিউনিটি রেডিও স্টেশন দৈনিক ১০৬ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করে। ১৩টি জেলার ৬৭টি উপজেলার ৪৬ লাখ জনগোষ্ঠীর এর শ্রোতা।