২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষায় খাগড়াছড়িতে মানববন্ধন, পুলিশের বাধা

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধের দাবিতে খাগড়াছড়িতে আয়োজিত মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। 

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার সকাল সাড়ে ১১টায় শহরের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

আয়োজকদের অভিযোগ, কর্মসুচি শুরুর ১০ মিনিটের মাথায় পুলিশ এসে মানববন্ধন করতে বাধা দেয় এবং সেখান থেকে আয়োজকদের সরিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, এতে পুলিশের কোন অনুমতি ছিল না।

“তাদের বাঁধা দেয়া হয়নি। আয়োজকরা নিজেরাই কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে চলে যান।”

পরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা প্রশাসক মো. মাসুদ করিমের মাধ্যমে বন ও পরিবেশ মন্ত্রী বরাবর তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেয়।

এ সময় উপস্থিত ছিলেন মঞ্চের খাগড়াছড়ি শাখার সভাপতি নিপু বিকাশ ত্রিপুরা, বাসদ নেতা কাজী শাহনুর রহমান, ছাত্রনেতা প্রিয়জ্যোতি ত্রিপরা।

কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আগামী ২৪-২৮ সেপ্টেম্বর ঢাকা-রামপাল লং মার্চ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।