হরিনাকুণ্ডু ইউএনও কার্যালয়ে বোমা নিক্ষেপ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।
হরিনাকুণ্ডু থানার ওসি মো. মহিবুল ইসলাম জানান, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে একটি হাতবোমা ছোড়ে। বোমাটি দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি।
ওসি আরো জানান, আতংক সৃষ্টির জন্য কেউ এ কাজ করেছে বলে পুলিশ ধারণা করছে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
