২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুমহল্লার সংঘর্ষে আহত ১০

এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জ শহরে দুমহল্লার বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার বাহিরগোলা রোডে বাদ্যকারপাড়া ও জানপুর ব্যাংক পাড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহিরগোলা বাজার এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বাদ্যকারপাড়া ও জানপুর ব্যাংক পাড়া মহল্লার যুবকদের মধ্যে বিরোধ চলছিল।

এর জের ধরে দুপুরে দুদফায় এ দুই মহল্লার লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাহিরগোলা রোডের ৫/৬টি দোকান ভাংচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০/২৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আটকরা হলেন জানপুর মহল্লার সাইদুল ইসলামের ছেলে রিজন (১৪), আব্দুল খালেকের ছেলে আলামিন (২০), ১নং খলিফাপট্টির আবুল হাশেমের ছেলে বায়েজিদ (১৮), মুজিব সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদ হাসান (১৫) ও দরগা রোডের ফসিউর রহমানের ছেলে রিসালাত (১৫)।