২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী সুলতানের জন্মজয়ন্তী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 09:30 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোর চারুকলা বিভাগসহ পাঠ্যপুস্তকে শিল্পী সুলতানের জীবনী অন্তর্ভুক্ত করার দাবিও জানান।

শুক্রবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আয়োজিত সুলতান উৎসবের প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান এসব কথা বলেন।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।

মুজতবা হাকিম প্লেটো বলেন, শিল্পী সুলতান সুখী-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সেই সুখী দেশ গড়তে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।

“সুলতান শিশুদের খুব ভালবাসতেন। তাদের জন্য তিনি শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেছিলেন। শিশুদেরকে শিল্পী সুলতান সর্ম্পকে জানাতে হবে।”

এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।