৫০ বছরে ‘আই হেভ এ ড্রিম’
আমেরিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের সুবর্ণজয়ন্তি উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৯৬৩ সালের ২৮ আগস্ট আমেরিকার লিঙ্কন মেমোরিয়ালে ‘আই হেভ এ ড্রিম’ নামে এই ভাষণ দেন তিনি।
ওই ভাষণে আমেরিকার কালো মানুষদের অধিকার আদায়, বর্ণবাদ বিলোপসহ সাদা-কালোর মধ্যে বৈষম্য দূর করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে জোরালো ও আবেগময় বক্তব্য দিয়েছিলেন মার্টিন লুথার কিং।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই ভাষণের ৫০ বছর পূর্তি উদ্যাপনের অনুষ্ঠান হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ, আমেরিকান সেন্টার ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন রিসার্চ নেটওয়ার্ক দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মার্টিন লুথার কিংয়ের অহিংস আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ।
এছাড়া বর্ণবাদবিরোধী বিভিন্ন ডকুমেন্টারি দেখানোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ লি বেইলি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজের সভাপতি আহমেদ জামাল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ।
