২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে আ’লীগের জামানত থাকবে না’

ত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের কারো জামানত থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 10:04 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের বিজয়মেলা মাঠে জেলা বিএনপি আয়োজিত দলীয় কর্মী-সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে ফখরুল বলেন, সরকারের নির্যাতনে সাধারণ মানুষ আজ দিশেহারা, তাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে।

“জনগণের এখন একটাই দাবি তা হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।”

সমাবেশের আগে বিকাল তিনটার দিকে ঘিওর উপজেলার পাচুরিয়াতে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে কর্মী-সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান, মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ, যুগ্ম-সম্পাদক মোতালেব হোসেন, তোজাম্মেল হক তোজা ও সত্যেনকান্ত পণ্ডিত ভজন।