২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বাসচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় এক নারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 08:56 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

রজিয়া বেগম  (৪০) নামে ওই নারী পটিয়া উপজেলার চিনমাই গ্রামের বাসিন্দা আবদুল খালেকের স্ত্রী।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ের দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস রাজিয়াকে চাপা দেয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিবন্ধন বইতে উল্লেখ রয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।