থানার দাবিতে কুয়াকাটায় ধর্মঘট
পটুয়াখালীর কুয়াকাটাকে থানা ঘোষণার দাবিতে এক ঘণ্টা ধর্মঘট করেছে পর্যটন কেন্দ্র ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ও কুয়াকাটা পৌরসভা এ কর্মসূচি পালন করে।
কুয়াকাটার পাশের দুইটি ইউনিয়নের ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতস্ফুর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেয়।
এছাড়া আলীপুর মৎস্য বন্দর, ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নের সকল ব্যবসায়ী ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
