ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
গাজীপুরে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক বৃদ্ধ।
ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় মারা যান নেত্রকোণার কলমাকান্দা থানার হরিপুরের বাসিন্দা আলিম উদ্দিন (৫০)।
গাজীপুর বোর্ডবাজারের বড়বাড়ি এলাকায় ভাড়া থাকতেন তিনি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. এমদাদ জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেসের’ ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আলিম উদ্দিন।
দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসঅাই এমদাদ।
