২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 01:32 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

অভিযুক্ত মিঠু (১৭) উপজেলার চকশাহাবাজপুর গ্রামের আশরাফুল ইসলাম ওরফে তনু মাস্টারের ছেলে। সে স্থানীয় জিএফসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বুধবার বিকালে ওই ঘটনার পর রাতেই শিশুটির বাবা কামারখন্দ থানায় একটি মামলা করেন। পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই শিশুর পরিবারের বরাত দিয়ে কামারখন্দ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে ফুল দেয়ার প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে মিঠু। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।