২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতামুহরী নদীতে নিখোঁজ ২ শিশু

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহরী নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 07:50 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার খুরুলিয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, নৌকা নিয়ে শিতার খীল থেকে কৈয়ার বিল পারাপারের সময় যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়।

এ সময় অন্য যাত্রীরা সাঁতরে উঠতে পারলেও চকরিয়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ, কাকারা দক্ষিণ লুঠনি এলাকার মকছুদ আহমদের মেয়ে  রেশমিন নিখোঁজ হয়।

ওসি জানান, এ সময় নদী থেকে ১৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা।