২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটা থানার দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি

কুয়াকাটাকে থানা ঘোষণার দাবিতে বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালনের কর্মসূচি নেয়া হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 07:49 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার বিকেল ৫টায় কুয়াকাটা পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীরা এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা করেন।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটা পৌরসভা, ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নের ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধাণ সম্পাদক মোতালেব শরীফ লিখিত বক্তব্য বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল বারেক মোল্লা, সদস্য সচিব নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম মান্নান, সহ-সভাপতি অনন্ত কুমার মুখার্জী ও সাধারণ সম্পাদক মো. সাগর মোল্লা, কুয়াকাটা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন হাওলাদার, আলীপুর বাজার কমিটির সদস্য-সচিব মো. সোহরাফ হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।