২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গ্রেপ্তার জঙ্গিরা ঢাকায়, তদন্ত করবে র‌্যাব

বগুড়ায় ভারি অস্ত্র ও গুলিসহ জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় করা মামলাটির তদন্ত র‌্যাকে দেয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

এছাড়া গ্রেপ্তার দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ঢাকায় সিআইডি কার্যারয়ে পাঠানো হয়েছে।

বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোবারক হোসেন এ খবর নিশ্চিত করেন।

এদিকে, জঙ্গিদের আশ্রয়দাতা সন্দেহে বগুড়ার ঠনঠনিয়ার ‘দেওয়ান বাড়ী’র মালিক দুলাল হোসেনের রিমান্ডের শুনানির তারিখ পিছিয়ে ৫ সেপ্টেম্বর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশে মামলার তদন্তভার আমাকে দেয়া হয়েছে।”

গত বৃহস্পতিবার (২২ অগাস্ট) জোবানি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুলালের ওই বাড়ি থেকেই সশস্ত্র তিন জঙ্গিকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময উদ্ধার করা হয় একে ২২, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলিসহ চারটি ম্যাগজিন, কিছু দেশি অস্ত্র ও একটি টেলিস্কোপ। এছাড়া একটি ডায়েরি ও বেশ কিছু জিহাদি বইও পাওয়া যায়।

ইন্সপেক্টর মোবারক হোসেন বলেন, বাড়ির মালিক দুলালের ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল আদালতে। এই শুনানির তারিখ মঙ্গলবার থাকলেও দুই জঙ্গিকে ঢাকায় সিআইডর টিএফআই সেলে জিঞ্জাসাবাদের জন্য পাঠানোর কারণে মামলার তদন্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় সদর থানার ওসি সৈয়দ সহিদ আলমের আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ ৫ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

গত ২৫ অগাস্ট রোববার গভীর রাতে মো. দুলাল হোসেনকে বগুড়া সদরে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২২ অগাস্ট ওই জঙ্গিরা গ্রেপ্তার হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।