২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় জরুরি ঘণ্টা, ২ শ্রমিক গ্রেপ্তার  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার একটি পোশাক কারখানায় অকারণে জরুরি ঘণ্টা বাজানোর অভিযোগে দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

এদিকে, জরুরি ঘণ্টা শুনে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।

সকালে চন্দ্রা এলাকায় ড্রেসম্যান পোশাক কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানশোনা গ্রামের বাসেদের ছেলে ইসমাইল হোসেন (১৯) এবং বগুড়ার নন্দীগ্রামের রংবাঘা গ্রামের সাবেদ আলী শেখের ছেলে আনোয়ারুল ইসলাম (২২)।

কালিয়াকৈর থানার এএসআই জাহিদুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় এ দুই শ্রমিক বিনা কারণে কারখানার জরুরি ঘণ্টা বাজান। ঘণ্টার শব্দে শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে নারী ও পুরষসহ অন্তত ২০ জন  আহত হন।

আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।