সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যু
সাতক্ষীরা সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনায় মৃত শফিকুল ইসলাম ওরফে বাবু (৩১) আশাশুনি সদর ইউনিয়নের আব্দুল মজিত সরকারের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার আনোয়ারুল মাজহার বলেন, সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন বাবু।
বিজিবি কর্মকর্তা বলেন, এ খবর পেয়ে বিজিবি ভারতের কৈজুড়ি বিএসএফ ক্যাম্পে চিঠি দিয়ে পতাকা বৈঠক এবং লাশ ফেরত দেয়ার আহ্বান জানায়।
বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয়, লাশ ভারতের স্থানীয় পুলিশে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে ফেরত দেয়া হবে।
