২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় সাবেক ইউপি সদস্য খুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাবেক এক উইনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

শনিবার রাতে কলিমহর ইউনিয়নে এ হামলায় নিহত হন আক্কাস মোল্লা (৪৮)।

পাংশা থানার এসআই কামাল হোসেন জানান, নিহত আক্কাস মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর গ্রামের তোরাপ আলীর ছেলে। 

রাজনৈতিকভাবে তিনি একজন বিএনপি সমর্থক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই কামাল বলেন, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে হোসেনডাঙ্গা বাজার থেকে বাড়ী ফিরছিলেন আক্কাস। পথে অস্ত্রধারীরা তাকে গুলি করে রাস্তার উপর ফেলে রেখে যায়। তার বুকে পিঠে এবং মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে।

এলাকার কোনো চরমপন্থি গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. রেজাউল হক। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।