বরিশালে অর্ধগলিত লাশ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলা সদরে মেঘনা নদীর বাহেরচর পয়েন্টে লাশটি পাওয়া যায়।
সদর থানার ওসি শওকত আনোয়ার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে।
১৫/২০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
