২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে সংঘর্ষে দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুদলের সংঘর্ষে বৃদ্ধাসহ দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

পুলিশ জানায়, শনিবার দুপুরে সায়াউক গ্রামে এ সংঘর্ষে নিহতরা হলেন মো. হারুন মিয়া (৩৮) ও মনা বেগম (৭০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অংগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, গ্রামের শাহীন, মোসাহেদ, ফজলু গ্রুপের সঙ্গে রুক্কু মিয়া ও বাচ্চু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে দুপুরে দুপক্ষের কয়েকশ’ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে নাসিরনগর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে, এলন এসপি।