২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিল পাহারাদার খুন

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বিল পাহারা দেয়ার সময় সন্ত্রাসীদের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

নিহত নিজাম (৪০) উপজেলার কসবা গ্রামের প্রয়াত মোজ্জাম্মেল হকের ছেলে।

শনিবার ভোরে ওই গ্রামের পাটাপোকা বিল পাহারার সময় তাকে হত্যা করা হয় বলে জানান গাংনী থানার ওসি মাসুদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাসুদুল বলেন, শুক্রবার রাতে স্থানীয় কাওসার মিয়ার ইজারা নেয়া ওই বিল পাহারা দিচ্ছিলেন নিজাম ও রাজনগর গ্রামের আলমগীর। শনিবার ভোরে ১০/১২ জন সন্ত্রাসীর একটি দল বিলের পাশে পাহার ঘরে হানা দেয়।

তিনি বলেন, “তারা আলমগীরকে ঘরে বেঁধে রেখে নিজামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বিলের পাশে একটি পাটক্ষেতে লাশটি ফেলে রেখে যায়।”

সকালে পুলিশ গিয়ে লাশ করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।