২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইকে কুপিয়ে খুন

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে অন্য দুইভাই।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার সকালে উপজেলার দ্বিতীয়খ- এলাকায় এ ঘটনায় নিহত সাজন তালুকদার (৩০) ওই এলাকার খবির তালুকদারের ছেলে।

শিবচর থানার ওসি মাসুদ উদ্দিন খান বলেন, জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বড়ভাই রব তালুকদার ও ছোটভাই জুয়েল তালুকদারের সঙ্গে বিরোধ চলচিল সাজনের।

সকাল ১১টার দিকে এ নিয়ে ভাইদের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে রব ও জুয়েল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আশংকাজনক অবস্থায় সাজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

এ ব্যাপারে মামলা হয়েছে।