২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানে শিশুকে ধর্ষণ-খুন

রাজশাহীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

মহানগরীর শাহ মখদুম থানার পাকুরিয়া এলাকার কবরস্থানে শুক্রবার রাতে শিশুটি ধর্ষিত ও হত্যাকাণ্ডের শিকার হয় বলে পুলিশ জানায়।

শাহ মখদুম থানার ওসি হাফিজুর রহমান জানান, রাত ১১টার দিকে স্থানীয় একটি কবরস্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এরপর শিশুটির বাবা পাকুরিয়ার বাসিন্দা সাইদুর রহমান ওরফে জ্যাক (২৭) ও মাসুদ রানাকে (২৫) আসামি করে মামলা করেন।

জ্যাককে ঘটনার পরপরই রাতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মাসুদকে ধরতে পুলিশি অভিযান চলছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা হাফিজ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে পাকুরিয়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায় স্বপ্না। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। রাতে স্বপ্নার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যাক স্বীকার করেছেন, তারা দুজনে মিলে স্বপ্নাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন।