২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠাপুকুরে বস্তাবন্দি লাশ উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রশীদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশে ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পথচারীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়। লাশের হাত-পা এবং মুখ গামছা দিয়ে বাঁধা।”

তিনি আরো জানান, বয়স আনুমানিক ৪০ বছর হবে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।