২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আটক ৬

নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির বর্ধিত সভা দুগ্রুপের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয় উপজেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বাড়ি।

পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে।

এদিকে, এসব ঘটনায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অংগ সংগঠনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে জেলা কমিটি।

জলঢাকা থানার ওসি এম এম মঈনুল ইসলাম জানান, স্থানীয় একটি হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে এক ছাত্রনেতা জেলার এক নেতাকে মঞ্চে উঠে থাপ্পড় মারেন।

এতে ফাহমিদ ফয়সল চৌধুরী ও আহমেদ সাঈদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সভার মঞ্চটি ভেঙে ফেলা হয়।

শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।

জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান জামান জানান, জলঢাকার বর্ধিত সভায় অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক কার্যকলাপের কারণে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অংগ সংগঠনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক আনিছুল আরেফিন চৌধুরী ও তিনি নিজে (সদস্য সচিব) এ সিদ্ধান্ত নেন বলে জানান সামসুজ্জামান জামান।