২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজার-টেকনাফ সড়কে একটি সুপারীবাহী ট্রাক থেকে ১০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার দুপুরে এ তল্লাশির সময় ট্রাকসহ চার জনকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ির পাড়ার জনাব আলীর ছেলে মোহাম্মদ শফিক (২৫), টেকনাফ সদরের হাবিরপাড়ার হোসেন আহমদের ছেলে আয়ুব আলী (৩০), হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর প্রয়াত কালু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুস শুক্কুরের ছেলে আবু আহমদ (২০)।

কক্সবাজারের বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান জানিয়েছেন, টেকনাফ থেকে সুপারী নিয়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬৮০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ট্রাক এবং ট্রাকে থাকা চার জরকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করে আটকদের রামু থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।