২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোরের গলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার সকালে ওই এলাকার কেডিএস গার্মেন্টসের বিপরীতে একটি খোলা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বায়েজিদ থানার এসআই জাকির হোসেন।

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে তিনি বলেন, সম্ভবত চার থেকে পাঁচদিন আগে কিশোরটি মারা গেছে। লাশটি গলে যাওয়ায় গায়ে কোনো আঘাত আছে কিনা তা বোঝা যায়নি।

হাফ প্যান্ট ও টি-শার্ট পরিহিত কিশোরের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।