২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হেলালের সভায় বোমা হামলার অভিযোগপত্র আদালতে

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 08:13 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

বুধবার নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) প্রধান মুফতি আব্দুল হান্নানসহ ছয় জনকে অভিযুক্ত করে দুটি অভিযোগপত্র বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজওয়ানুজ্জামানের আদালতে উপস্থাপন করা হয়।

আদালত আগামী ১০ অক্টোবর এর উপরে শুনানির দিন ধার্য করেছে বলে জানান বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মোল্লা।

তিনি জানান, সিআইডি ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার এ বি এম সিদ্দিকুর রহমানের পাঠানো অভিযোগপত্র দুটি বিকালে আদালতে উপস্থাপন করা হয়েছে।

বোমা হামলার মামলায় এজাহারভূক্ত ১৭৬ জনের মধ্যে ১৭৪ জনকে অব্যাহতি দেয়ারও আবেদন করা হয়েছে বলে জানান এ বি এম সিদ্দিকুর রহমান।

তিনি জানান, জিনু মোল্লা ও আবু তালেবের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। হান্নান ও আনিসের বাড়ি গোপালগঞ্জে এবং রাকিবের বাড়ি জামালপুর জেলায়।

জেএমবির এ চার সদস্য ২০০৫ সালের ১৭ অগাস্ট বাগেরহাটে সিরিজ বোমা হামলার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।

২০০১ সালের ২৩ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে বাগেরহাটের মোল্লাহাটে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাগেরাহট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় দূর নিয়ন্ত্রিত পেতে রাখা বোমার বিস্ফোরণে জনসভায় আসা আট নারী-পুরুষ নিহত হন।

আহত হন শেখ হেলালসহ অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী।

পরদিন ২৪ সেপ্টেম্বর মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের তত্কালীন সভাপতি চৌধুরী জিয়াউল ইসলাম পান্না মিঞা বাদী হয়ে বাগেরহাট-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী শেখ মুজিবুর রহমান ও বাগেরহাট-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এমএএইচ সেলিমসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গত এক যুগে বিভিন্ন সময়ে পুলিশের একজন পরিদর্শক, সিআইডির দুইজন পরিদর্শক ও পাঁচজন সহকারী পুলিশ সুপার চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত করেছেন।