২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের নিরাপত্তা চাইলেন তারাবোর পৌর মেয়র

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার বেলা ১১টার দিকে তারাব এলাকায় নিজ বাসভবনে তিনি এক সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।   

সংবাদ সম্মেলনে মেয়র অভিযোগ করেন,  উপজেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি আব্দুর রউফ চৌধুরী (মেয়রের আপন বড় ভাই) ১৯ অগাস্ট আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

“মামলায় তিনি উল্লেখ করেছেন, আমিসহ আমার লোকজন গত ১৩ অগাস্ট তার বাড়ির ছাদে নির্মিত স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) ছবি সম্বলিত বিলবোর্ডের ক্ষতিসাধন করেছি। এছাড়া হুমকি-ধামকি দিয়ে আসছি। যা আদৌ সত্য নয়।”

মেয়র বলেন, পারিবারিক দ্বন্দ্বকে রাজনৈতিক আবরণ দিয়ে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশে আব্দুর রউফ চৌধুরী নিজেই রাতের অন্ধকারে বিলবোর্ড ক্ষতিসাধন করে আমাকে মিথ্যা মামলায় জড়িয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী আব্দুর রউফ চৌধুরী বলেন, মেয়র শফিকুল নিজে ও তার লোকজন নিয়ে বিলবোর্ডের ক্ষতিসাধণ করেছেন। আবার সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছেন।