২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ক্লিনিক সিলগালা

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 07:57 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এর পাশাপাশি মঙ্গলবার বিকালে ‘সাদুল্লাপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার’কে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা জানান, সদরের গার্লস কলেজ রোডের এ বে-সরকারি চিকিৎসা কেন্দ্রটি সর্ম্পকে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়।

ক্লিনিকটিতে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় জনবল নেই। এছাড়া তাদের কোন সরকারি অনুমোদনও নেই।

“তাই ক্লিনিকটি সিলগালা করে মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”