২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীতে দুই হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

এরা হলেন- মো. সফিউল আলম (৫০) ও  মো. হেলাল উদ্দিন (৩০)। সফিউল চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর রাঙামাটিয়া ইউনিয়নের এবং হেলাল ভোলার চর ফ্যাশন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  মুরাদপুর এলাকার জামান হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতিটিতে ৩০০ ইয়াবার ছয়টি এবং ২০০ ইয়াবার একটি প্যাকেট জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা সুজ্ঞান।