২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাসচাপায় নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় দুই রিকশারোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 12:58 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার রাত ১০টার দিকে ফকিরহাট পাকা রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

মহাসড়ক পুলিশের বার আউলিয়া থানার ওসি সোহেল ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোনাকী পরিবহনের একটি বাসের চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করেছে।