২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হিজবুতের দুই নারী সদস্য আটক

নোয়াখালীতে বই ও প্রচারপত্র বিলির সময় হিজবুত তাওহীদের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার দুপুরে সদর উপজেলার বিনোদপুর থেকে এদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

এরা হলেন, সোনাইমুড়ি উপজেলার পেরকরা গ্রামের ফুল নাহার (৫০) ও আজমা আক্তার (১৮)।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, দুপুরে বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হিজবুত তাওহীদের নেতা বায়জিদ খান পন্নীর বই ও সংগঠনের প্রচারপত্র বিলি করতে যান দুই নারী সদস্য। এ সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।

খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটকদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।