আশুগঞ্জে ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি এবং কুইক রেন্টালের দুইটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
রোববার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, ভোর ৫টা থেকে ৫৩ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল ইউনাইটেড পাওয়ার প্লান্ট, ৮০ মেগাওয়াটের এগ্রিকো পাওয়ার প্লান্ট, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫০ মেগাওয়াটের গ্যাস ইঞ্জিন ইউনিট ও ৫৬ মেগাওয়াটের জিটি-২ ইউনিটের উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
তিনি আরো জানান সন্ধ্যা ৬টায় উৎপাদন স্বাভাবিক হয়ে যাবে।
