২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 01:11 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

শনিবার গভীর রাতে উপজেলার নারায়ণ হাটের শেতছড়ার  এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাটি দুর্গম হওয়ায় নিহত আবুল কাশেমের লাশ (৬০) রোববার দুপুর পর্যন্ত উদ্ধার করতে পরেনি পুলিশ।

ভুজপুর থানার ওসি মো. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণ হাট থেকে ১০ কিলোমিটার পশ্চিমে শেতছড়া ও মিরসরাইয়ের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

তবে কি কারণে এবং কারা আবুল কাশেমকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।