রাজশাহীতে জামায়াতের মিছিল, আটক ১
রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকর্মীরা।
রোববার শালবাগান এলাকায় কয়েক মিনিটের এ মিছিল শেষ করে পুলিশ পৌঁছার আগে তারা পালিয়ে যায়।
পরে ওই এলাকা থেকে পুলিশ এক শিবিরকর্মীকে আটক করেছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে ১০/১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখে। তবে সেখানে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শালবাগান মোড়ে তারা রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে। এ সময় তারা দলের শীর্ষ নেতাদের মুক্তি ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এবং জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে স্লোগান দেয়।
