২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে শিবিরের মিছিল, আটক ২

রাজধানীর মহাখালীতে জামায়াত-শিবির কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে হাতবোমা নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের চেষ্টার পর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 12:27 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

রোববার সকালে মহাখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনার পর দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  জামায়াত-শিবিরের ২০-২৫ কর্মী বনানী থানাধীন আমতলী এলাকা থেকে মিছিল করে রেলক্রসিং পার হয়ে তেজগাঁওয়ের দিকে যাওয়ার সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করে।

এ সময় তারা যানবাহন ভাংচুরের চেষ্টা করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। 

পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দুই জনকে আটক করা হয় বলে বিপ্লব কুমার জানান।

ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।