২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 09:35 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার রাতে শ্রীরামপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদেরকে সাভারের বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জ এবং মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল বলে জানান ওসি।