২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িয়াল খাঁয় দুই ট্রলারে ডাকাতি

মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদে শনিবার ভোররাতে দুইটি ট্রলারে ডাকাতি হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

ডাকাতরা ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থসহ অন্তত তিনলাখ টাকার মালামাল লুট করেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একটি ট্রলারের মাঝি আব্দুর রাজ্জাক মিয়াকে (৩০) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কালকিনি থানার ওসি নাজমুল হুদা বলেন, কালকিনির ফাঁসিয়াতলা বাজার থেকে প্রত্যন্ত সূর্যমনি বাজারে যাওয়ার সময় পথে স্পিডবোট নিয়ে ডাকাতদল তাড়া করে তাদের।

কাঁচিকাটা গ্রামে গিয়ে ট্রলার দুটিকে আটক করে পাট ব্যবসায়ী শাহ আলম ও ধলুমিয়ার কাছ থেকে নগদ দুইলাখ ৮০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন সেট, দুইটি টর্চ লাইট নিয়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় আটক আব্দুর রাজ্জাক ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, বলেন ওসি।