২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস দুর্ঘটনায় নিহত ৪

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার দুপুরে রূপসা বাইপাস সড়কের কুয়েত মসজিদের সামনে এ দুর্ঘটনায় হাতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বটিয়াঘাটা থানার ওসি মো. এনামুল হক জানান, পিরোজপুর থেকে খুলনার সোনাডাঙ্গাগামী একটি বাস অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থানে একজন এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিরুদ্ধ সরকার জানান, হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।