কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন তাদের এক সঙ্গী।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা-ঈশ্বরদী মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শাকিল আহমেদের ছেলে আকাশ (৩৫) ও একই এলাকার আলী মোহাম্মদের ছেলে শাওন (৩৭)।
আহত জুয়েলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা মডেল থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম জানান, শাওন, আকাশ ও জুয়েল একটি মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাচ্ছিলেন।
দশমাইলে এলাকায় কুষ্টিয়াগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন একটি বাস সামনের দিক থেকে তাদের ধাক্কা দেয়।
হাসপাতালে নেয়ার পর শাওন ও আকাশের মৃত্যু হয়।
